হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
প্রতিকী ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ টু চুনারুঘাট সড়কের দুর্গাপুর চানভাঙ্গা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া ২৫ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি দাসপাড়া গ্রামের আব্দুল মোতালিব মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনারুঘাট নতুন ব্রিজ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে দুর্গাপুর চানভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনি মিয়া নিহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।