চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মো. মহিউদ্দিন (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে এক অভিযানে উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিউদ্দিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলা আছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।