রংপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

ফাইল ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামের এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টাব্যাপী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কে যানবাহন আটকে পরে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রীজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী একটি বাস ব্যাটারী চালিত অটোরিকশাকে  ধাক্কা দিলে জামিরুল ইসলাম (৩৬) নামের অটো চালক গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অটোচালক শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত্যু মহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই  ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি কঙ্কন পাল, ও কাউনিয়া থানার ওসি  ঘটনা উপস্থিত হয়ে উত্তেজিত জনতার পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দিলে তারা আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

কাউনিয়া থানার ওসি নজমুল হক বলেন, ঘাতক বাসসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।