রাজধানীর মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
সংগ্রহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. রাকিব হোসেন বিশাল নামে এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবদল কর্মী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কালের কণ্ঠকে বলেন, মোহাম্মদপুর জহরী মহল্লায় রাকিব নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে।
পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত চলছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঘটনায় আর কে বা কারা জড়িত ছিল তার খোঁজ চলছে।