জয়পুরহাটে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। গতকাল গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কার্টুনগুলো তল্লাশি করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।
এ সময় যৌন উত্তেজক এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিকের সন্ধান পাননি কর্তৃপক্ষ। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা দেওয়া হয়েছে।