আজ সোমবার ২৯ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৯ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হবে।
বিদেশ গমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে।
দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।
মিথুন [২১ মে-২০ জুন]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। লৌকিকতা পরিহার্য। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মনের অভিলাষ পূর্ণ হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। শ্রমিক-কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। মনের অভিলাষ পূর্ণ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যাসন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। টাকা উপার্জনের পথ খুলবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে।