নারী কর্মী নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স
ফাইল ছবি।
শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে ‘টিম লিড’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা বিবিএস ডিগ্রিধারী হতে হবে। শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড
বিভাগের নাম: ওমেন এন্টারপ্রাইস ফাইন্যান্সিং ইউনিট
পদের নাম: টিম লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (অ্যাকাউন্টিং/মার্কেটিং) অথবা বিবিএস (ইকোনমিকস/ডেভেলপমেন্ট স্ট্যাডিজ)
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী
বয়স: ২৪-৪০ বছর
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম