শীতার্তদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ
ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
২৯ডিসেম্বর সোমবার সকা পুনাক ল দশটায় টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেড় শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আয়ুব আলী , পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ, পরিদর্শক (অপারেশন)খন্দকার আওরঙ্গজেব প্রমুখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের নিয়মিত কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের সহযোগিতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।