ময়মনসিংহ-১ আসনে এমরান সালেহ প্রিন্সের মনোনয়নপত্র দাখিল
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার দুপুরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলীনূর খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামে নিজ বাড়িতে আসা নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে বিশেষ মুনাজাতে অংশ নেন এমরান সালেহ প্রিন্স।
এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চান এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।