বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিসরের শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিসরের শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত আরব প্রজাতন্ত্রী মিসরের দূতাবাস।

দূতাবাসটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক শোকবার্তায় জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীর দুঃখ প্রকাশ করছে। শোকবার্তায় দেশের জন্য তার অগ্রণী নেতৃত্ব ও আজীবন সেবাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বার্তায় আরও বলা হয়, এই শোকের সময়ে মিসর বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে একজন ঐতিহাসিক জাতীয় নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়, তার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়েছে।

শোকবার্তায় ঢাকায় অবস্থিত মিসর দূতাবাস মরহুমার পরিবারের প্রতি, পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিসর