বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সংগৃহীত

বেশ কয়েকদিন থেকেই তীব্র শীতে জবুথুবু রাজধানীবাসী। ঢাকার আকাশ ঢেকে থাকা কুয়াশা শিশির হয়ে ঝরে পড়ায় দূষণের মাত্রা কিছুটা কমেছে। 

মঙ্গলবার ১৪৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার ১২তম স্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৫০৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

এদিকে, ৩০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া, মিশরের কায়রো ও ভিয়েতনামের রাজধানী হ্যানয় যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে, যাদের স্কোর ২৩৮ ও ১৯৩। আর ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচনা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।