খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া

সংগৃহীত ছবি

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কোরআন ও দোয়া মাহফিল। 

কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে কুড়িগ্রাম জেলা মহিলা দলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র সহসভাপতি নাজমুন নাহার, সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আছমা লাভলী, যুগ্ম সম্পাদক রিতা বেগম, কুড়িগ্রাম পৌরসভা সভাপতি লাবণী আকতার, উলিপুর উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম, রাজারহাট উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া খাতুন, চিলমারী উপজেলা মহিলা দল সভাপতি চায়না বেগমসহ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কোরআন খতম ও দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিডি প্রতিদিন/কেএইচটি