রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২৬ সেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুজাহিদ ফয়সাল। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনয়ন দেন। শিগগিরই সম্পাদকীয় পরিষদ গঠন করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে, প্রথম বছরের প্রথমদিন ১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ