টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা

টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা

ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্কাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এসময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় পাঁচটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গার ঢাকা-পিরোজপুর মহাসড়কের চৌরঙ্গী মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্য সচেতন করা হচ্ছে।

এছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

এসময় টুঙ্গিপাড়া থানার এসআই আকরাম হোসেনসহ আইনশৃঙ্লা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।