নারায়ণগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুর উদ্যোগে ৭ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিএনপি নেতা শওকত হাশেম শকু বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় আজকে দোয়ার পাশাপাশি ৭ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থী।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর সেন্টু ও আনোয়ার হোসেন আনু, সদর থানা সভাপতি মাসুদ রানা, মহানগর সেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।