খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালীতে দোয়া
সংগৃহীত ছবি
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নোয়াখালীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে নোয়াখালী জেলা জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান। সাবেক পৌর বিএনপির সভাপতি আবু নাছের সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আজগার উদ্দীন দুখুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।