ইউনিট ম্যানেজার নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

ইউনিট ম্যানেজার নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির লোগো। ফাইল ছবি

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসিতে ‘ইউনিট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
বিভাগের নাম: মনিটরিং অ্যান্ড কলেকশন, ক্রেডিট কার্ডস

পদের নাম: ইউনিট ম্যানেজার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৬ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ঠিাকানায় career@lankabangla.com সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম