নোয়াখালীতে ৬টি আসনে ৪৭ মনোনয়নপত্র বৈধ, ১৫ বাতিল
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। নোয়াখালী জেলার ৬টি আসনে মোট ৬২ জন প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলের সুযোগ থাকবে।
এর মধ্যে নোয়াখালী-১: বিএনপি মনোনীত এ এম মাহবুব উদ্দিন, জামায়াতে ইসলাম মনোনীত মোঃ সাইফ উল্ল্যাহসহ ৭ জন বৈধ।
নোয়াখালী-২: বিএনপি থেকে জয়নুল আবদীন ফারুক, জামায়াতে ইসলাম থেকে সাইয়েদ আহম্মেদ ও স্বতন্ত্র ২ জন, মোট ৭ জন বৈধ।
নোয়াখালী-৩: বিএনপি থেকে মোঃ বরকত উল্ল্যা বুলু, জামায়াতে ইসলাম থেকে মোঃ বোরহান উদ্দিন সহ ৪ জন বৈধ।
নোয়াখালী-৪: বিএনপি থেকে মোঃ শাহাজাহান, জামায়াতে ইসলাম থেকে মোঃ ইসহাক খন্দকার সহ ৭ জন বৈধ।
নোয়াখালী-৫: বিএনপি থেকে মোঃ ফখরুল ইসলাম, জামায়াতে ইসলাম থেকে মোঃ বেলায়েত হোসেন, স্বতন্ত্র সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ সহ ১১ জন বৈধ।
নোয়াখালী-৬: বিএনপি থেকে মোঃ মাহবুবুর রহমান (শামীম), জামায়াতে ইসলাম থেকে শাহ মোঃ মাহফুজুল হক, দশ দলীয় জোট থেকে এনসিপি সিনিয়র মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ, স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য মোঃ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিবসহ ১১ জন বৈধ।