ভোলায় বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ফাইল ছবি
ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী গোলাম নবী আলমগীর এবং বিজেপির আন্দালিব রহমান পার্থসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার ডা. শামিম রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং সম্পদের সাথে আয়কর রিটার্নের সাথে গড়মিল থাকায় জাতীয় পার্টি এর প্রার্থী আকবর হোসের এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন এর দাখিলকৃত এক শতাংশ ভোটার তালিকার সাথে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।