কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র বাতিল আট প্রার্থীর
ফাইল ছবি
কুমিল্লা-৯ আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও পাঁচ প্রার্থীর বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী, মোহাম্মদ মফিজুর রহমান, মো. আবুল কাশেম। এছাড়া অসম্পূর্ণ হলফনামার কারণে খেলাফত মজলিসের মো. আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান ও জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আসনটিতে বৈধ পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. আবুল কালাম, জামায়াতে ইসলামীর একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীর মো. আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. মিজানুর রহমান চৌধুরী।