বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?
ফাইল ছবি
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। মাঝে শহরটির বায়ুমান বৃষ্টির কারণে কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই শহরটির বাতাসে ফের বেড়ে গেছে দূষণ।
আজ রবিবার বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা ১৬ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কলকাতার বায়ুর মান ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’।
এছাড়া ২৪১ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আফগান্তিানের কাবুল। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। ২২২ স্কোরে থাকা এই শহরটির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৭৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা শহর, পঞ্চম অবস্থানে ভিয়েতনামের হ্যানয় ও ১৭৬ স্কোরে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।