মুন্সিগঞ্জে ৫ কেঁজি গাঁজাসহ আটক ৩
প্রতিকী ছবি
মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) জেলার শ্রীনগর উপজেলার বালাসুর এলাকা ও কুমারভোগ পুর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি- উত্তর) এর পুলিশ পরিদর্শক (নি.) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) কামরুল হাসান পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বানিয়া বাড়ীতে অভিযান চালিয়ে করে মো. সাকিব খান (২২)-কে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামি মো. সাকিব খানের দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র থেকে মো. কাসেম (৩৬) ও মো. জাকির মোল্লা (৩০)-কে এক কেজি ৩০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। মোট ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ উক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়।
আটক মো. সাকিব খান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উওর বালাসুর এলাকার মো. আরশাদ খানের ছেলে। অপর আসামি জাকির মোল্লা পদ্মাসেতু উওর থানার কুমারভোগ এলাকার নুরুজ্জামান মোল্লার ছেলে এবং আসাসি কাসেম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুর্নবাসন এলাকার মৃত আলাবক্স হাওলাদারের ছেলে।আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।