সিলেটের তাপমাত্রা ৯ ডিগ্রিতে
সংগৃহীত ছবি
সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা থেকে রবিবার (৪ জানুয়ারি) ৯ দশমিক ৯ ডিগ্রির ঘরে রয়েছে।
এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়ার সাথে সাথে কিছুটা দেখা মিলে সূর্যের।
সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার রবিবার সকালে জানান, সিলেটে আজকের তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।