ভারতে দক্ষিণ কোরীয় নাগরিক খুন, প্রেমিকা গ্রেফতার

ভারতে দক্ষিণ কোরীয় নাগরিক খুন, প্রেমিকা গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

ভারতে এক দক্ষিণ কোরিয়ার নাগরিক হত্যার অভিযোগে মণিপুরের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় লিভ ইন পার্টনার হিসেবে বসবাস করতেন।

নিহত ব্যক্তির নাম ডাক হি ইউহ। তিনি একটি মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত তরুণীর নাম লুনজিয়ানা পামাই।

পুলিশ জানায়, গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকার একটি বহুতল আবাসন কমপ্লেক্সে দুজন একসঙ্গে থাকতেন। ঘটনার রাতে তাঁদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লুনজিয়ানা পামাই ডাক হি ইউহের বুকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় লুনজিয়ানা নিজেই ডাক হিকে জিআইএমএস হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল থেকেই লুনজিয়ানাকে হেফাজতে নেয় পুলিশ।

জিজ্ঞাসাবাদে লুনজিয়ানা পামাই জানান, ডাক হি মদ্যপ অবস্থায় প্রায়ই সহিংস হয়ে উঠতেন এবং তাঁকে মারধর করতেন।

দীর্ঘদিনের ক্ষোভ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ছুরিকাঘাত করেন বলে দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না।

নলেজ পার্ক থানার পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।