গোসল করতে যেয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

গোসল করতে যেয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রতিকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাহানাজ বেগম(২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) সকাল পৌণে ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃত শাহানাজ বেগম উমপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী। তাদের সংসারে ৩ বছরের ও ৩ মাসের দুটি কন্যা সন্তান রয়েছে। শাহানাজ বেগমের বাবার বাড়ী চাঁদপুর জেলায়।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উমপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী শাহানাজ বেগম মৃগী রোগে ভোগছিলেন। ঘটনার সকালে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গেলে ঘাটলা থেকে পানি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।