আসছে শামীম - সামান্তার নতুন নাটক " জননেতা "

আসছে শামীম - সামান্তার নতুন নাটক " জননেতা "

ছবিঃ সংগৃহীত।

একজন প্রকৃত ‘জননেতা’ ভোটারের মানসপটে যে রূপে কল্পিত, ঠিক তেমনই নাট্যরূপ নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা শামীম হাসান সরকার। এমন চরিত্রে তাকে নিয়ে নির্মিত হলো নাটক ‘জননেতা’। 

বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন আপসহীন ‘জননেতা’ রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। আবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।

নির্মাতা বলেন, ‘‘ঘুণে ধরা কিংবা পচে যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি নাটক ‘জননেতা’ তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনও মনস্তাত্ত্বিক, কখনও সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’’

নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। অন্যদিকে, শ্বশুর-শাশুড়ি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় দর্শকদের নজর কাড়বে।

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ৮ জানুয়ারি, বৃহস্পতিবার।