ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুর (৪৫) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। 

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি। তার বাবার নাম আজগর আলী। 

জানা গেছে, গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি।

এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে।