আজ শুক্রবার ৯ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজ শুক্রবার ৯ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৯ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।

আয় বুঝে ব্যয় করুন, নয়তো সঞ্চয়ে হাত পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। দ্রুতগতির বাহন বর্জন করুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।

সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর্থিক দৈন্যতা কাটবে।

মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। দাম্পত্য সুখশান্তি ঐক্যতা বজায় থাকবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সপরিবারে কাছে-পিঠে ভ্রমণ হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ চমকে উঠবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ব্যবসায় প্রচুর লাভবান হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জনীয়।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। পাওনা টাকা আদায় হবে। যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। ধার কর্জ ঋণ মুক্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। প্রতিযোগিতায় জয়ী হবেন। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।