ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
প্রতিকি ছবি
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পীরগঞ্জ উপজেলার রিপা আক্তার ও বালিয়াডাঙ্গী উপজেলার নরদেব চন্দ্র। পুলিশ জানায়, তাদের কাছ থেকে পরীক্ষায় ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।