ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন

সংগৃহীত ছবি

ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ করা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলার অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্ব করেন।

এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ জাসদের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাসারুল হায়দার বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবি করেন। একই সঙ্গে তারা মার্কিন সাম্রাজ্যবাদসহ সব ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের গণতন্ত্রমনা জনগণকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।