খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

সংগৃহীত ছবি

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।

রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বাদ আসর কুয়ালালামপুরের মসজিদ আল-বুখারিতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জিকির শেষে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক ড. এস এম রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলম সিকদারের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মো. কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-অর্থ সম্পাদক কালাম, বিএনপির সদস্য ও যুবনেতা মো. জসিম উদ্দিন, বুকিত বিনতাং বিএনপির সভাপতি আনোয়ার সেলিম, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া, পেনাং মহানগর বিএনপির সদস্য মিনহাজুল কবির, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি শেখ সেলিম, শ্রমিক দল নেতা আবুল বাশার, যুবদল জোহর প্রদেশ শাখার সভাপতি মো. জালাল উদ্দিন হাসান, পেনাং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা মিরাজ মাঝি, মো. বাবু, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আলী খান জুয়েল, গোলাম কবির, ইমরান হোসেন, মোশারফ হোসেন (হৃদয়), মোহাম্মদ আল আমিন কাজী, এম এম মোজাম্মেল হক, এম এম সাহেব সুলতান মারুফ, আক্তার হোসেন, মাহফুজুর রহমান, মো. মহিউদ্দিন, তারেক সালাম, মো. মিজানুর রহমান, সদস্য আক্তার গাজী, মো. হাসিবুল ইসলাম, সোহেল মোল্লা, আজিজুল হক, আলীম উল্লাহ, আব্দুল ওয়াদুদ তোতা, ফোরকান শাহ, সাইফুল ইসলাম, পলাশ তালুকদার, উত্তম কুমার চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ আওলাদ হোসেন, মো. সজিব, আরিফুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ জুয়েল, গোলাম রসূল, রাকিবুল হাসান, মো. জুয়েল হোসেন, মো. শাহ জামান, মো. ওসমান গনি, মো. জসিম উদ্দিন, মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে স্থানীয় মুসল্লি, ইয়াতিম ও সাধারণ প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয়।