টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রতিকী ছবি

টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টি (কাদের) থেকে পদত্যাগ করে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির প্রচার সম্পাদক ও সদর আসনে এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে যোগ দেন। এ সময় টুকু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জী এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।