আজ বুধবার ১৪ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজ বুধবার ১৪ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৪ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিকস সামগ্রীর পসরা সাজবে।

লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন। প্রতিযোগিতায় জয়ী হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। প্রেমী যুগলের প্রেম ধন্য হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ব্যবসা-বাণিজ্যে মজুত মালের দাম বাড়বে। ধারকর্জ ঋণ মুক্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। দীর্ঘ দিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

টাকাপয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হতে পারে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি ঝুঁকবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

প্রত্যেক কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা হবে। আয় উপার্জনের মাত্রা কমবে। দ্বিচক্রযান বর্জনীয়। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে।