আফগানিস্তানের কার্গো পণ্য ছাড়ের অনুমতি দিল ইসলামাবাদ
ছবিঃ সংগৃহীত।
সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই চার মাস ধরে করাচি বন্দরে খালাসের অপেক্ষায় থাকা আফগানিস্তানের কার্গো হ্যান্ডলিংয় কার্যক্রম বন্ধ রয়েছে।এতে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠতে পাকিস্তানের করাচি বন্দরে আটকে পড়া আফগানিন্তানের কার্গো পণ্য ছাড়ের অনুমতি দিয়েছে ইসলামাবাদ। শিগগরিই আফগানিস্তানের সাথে ইসলামাবাদের সীমান্ত চালুর ঘোষণা না আসলেও, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
গত বছরের অক্টোবরে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের পর সীমান্তপথগুলো একে একে বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। এতে আফগান ট্রানজিট ট্রেড (এটিটি) চুক্তির আওতায় করাচি বন্দরে ৬ হাজার ৫০০ টিরও বেশি কন্টেইনার আটকে পড়ে। এর মধ্যে ওষুধসহ জরুরি খাদ্যপণ্য রয়েছে। তবে আফগানিস্তানের আমদানিকারদের আবেদনের পর আমদানির বন্ধের অনড় অবস্থান থেকে সরে এসেছে ইসলামাবাদ।
গত বছরের ১১ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ট্রানজিট কার্গো চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পর পুনঃরপ্তানির প্রয়োজন দেখা দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডনকে বলেন, হ্যাঁ, আমরা সেইসব আমদানিকারকদের চিঠি দিয়েছি, যারা তাদের পণ্য পুনঃরপ্তানির জন্য আবেদন করেছিলেন।
তিনি আরও বলেন, বাণিজ্যমন্ত্রীর এককালীন ছাড় দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি।
তবে পুনঃরপ্তানির অনুমতির জন্য মন্ত্রণালয়ের তরফ থেকে পণ্য রপ্তানির জন্য আমদানিকারকদের চিঠি দেওয়া শুরু হয়েছে।