জয়পুরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সংগৃহীত ছবি
জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার নিশির মোড় এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার।
কম্বল নিতে আসা সদর উপজেলার বুলুপাড়া গ্রামের আলেয়া বেগম (৬০) বলেন, কম্বলটি আমাদের খুব দরকার ছিল। কয়েক দিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও ভালো হতো।
চকশ্যাম গ্রামের আলেয়া বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে খুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।