আজ শুক্রবার ১৬ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৬ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন।
পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দ্বিচক্রযান বর্জন করুন। প্রতিষ্ঠা যশ সম্মান লাভ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে।
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে। শোক-দুঃখের অশ্রু ঝরতে পারে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। বিদ্যাবুদ্ধি, জ্ঞানগরিমা বাড়বে। পিতামাতা সন্তানদের পূর্ণ সহযোগিতা পাবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। প্রেমীযুগল সাবধানে চলুন। ইলেকট্রনিকস সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। প্রেম বন্ধুত্ব ঘাতক হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।