সোনারগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
সংগৃহীত ছবি
সাবেক বিএনপি চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে নোয়াগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ ফারুক এর সভাপতিত্বে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূইয়া, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।