রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৮.৩০ শতাংশ

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৮.৩০ শতাংশ

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষায় উপস্থিতির হার ৮৮.৩০ শতাংশ। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সি ইউনিটের বিজ্ঞান গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং বিজ্ঞান ও অবিজ্ঞান গ্রুপের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ১৫৮ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৭.৯৮। দ্বিতীয় শিফটের ৬৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ৩১০ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৮.৬১।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়।