ইডব্লিউপিডি-এর কর্মকর্তা আবুল হোসেন মারা গেছেন

ইডব্লিউপিডি-এর কর্মকর্তা আবুল হোসেন মারা গেছেন

প্রতিকী ছবি

ইষ্ট ওয়েষ্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাঃ) লিঃ (ইডব্লিউপিডি) এর কর্মকর্তা (হিসাব) মোঃ আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

ইডব্লিউপিডি ও বিএস এর নির্বাহী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এবং নিরাপত্তা প্রধান মেজর মোঃ মাহবুবুল ওয়াদুদ (অব:)  এর স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, আবুল হোসেনের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোক প্রকাশ করছে। মহান আল্লাহ তা'য়ালা মরহুমকে জান্নাতবাসী করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দান করুন।

 

বিবৃতিতে আরো বলা হয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর ইসলামিক রিসার্চ সেন্টারে (বড় মসজিদ, ব্লক # ডি, বসুন্ধরা আবাসিক এলাকা) অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।