রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম।। ছবিঃ সংগৃহীত

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন তাঁর করা আপিল গ্রহণ করে মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তাঁর পক্ষে রায় দিয়ে প্রার্থিতা পুনর্বহাল করে।

ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে তাঁদের মধ্যে দুই জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।

বর্তমানে রাজশাহী-৫ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—

ক/ বিএনপি প্রার্থী - অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

খ/ জামায়াত প্রার্থী - মাওলানা মনজুর রহমান

গ/ স্বতন্ত্র প্রার্থী - ইসফা খায়রুল হক শিমুল

ঘ/ স্বতন্ত্র প্রার্থী - ব্যারিস্টার রেজাউল করিম

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। নতুন করে যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৯ জন ভোটার।