রংপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে প্রতারণা মামলায় ৫ বছর এক মাসের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালী থানার হোটেলের সামনে থেকে মো. মাহুবুল হক (৫২) নামে ওই বক্তিকে গ্রেফতার করে। 

শনিবার বিকেলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। র‌্যাব জানায়, র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মাহুবুল হককে গ্রেফতার কারে। সে বদরগঞ্জ উপজেলার মৃত হাজী সোলেমানের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।