খুব সহজে তৈরি করুন বারবিকিউ সস

খুব সহজে তৈরি করুন বারবিকিউ সস

ছবিঃ সংগৃহীত।

বাড়িতে পার্টি, জন্মদিন কিংবা বন্ধুদের আড্ডা—মেনুতে যদি বারবিকিউ, চিকেন বা ফিশ থাকে, তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়।শীতের সময়ে অনেকেই বাড়িতে ছোটখাটো বারবিকিউ পিকনিকের আয়োজন করেন। মসলায় মাখানো চিংড়ি, চিকেন বা আনারস হালকা সেঁকে নিয়ে বারবিকিউ সসে ভালো করে টস্ করলেই তৈরি হয়ে যায় মুখরোচক পদ।

তবে বারবিকিউ সস এমন একটি উপাদান, যা নিয়মিত রান্নায় ব্যবহার করা হয় না।

ফলে বাজার থেকে এক বোতল কিনে আনলে অনেক সময় সেটি পুরোপুরি ব্যবহার হওয়ার আগেই মেয়াদ পেরিয়ে যায়। তখন ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না।

এই ঝামেলা এড়াতে চাইলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন বারবিকিউ সস। রইল তার সহজ রেসিপি।

চলুন, জেনে নেওয়া যাক—

উপকরণ

টমেটো সস- ২ কাপ

ব্রাউন সুগার- ১/৪ কাপ

মধু- ২ টেবিল চামচ

অয়েস্টার সস- ১ টেবিল চামচ

পাতিলেবুর রস- ১ টেবিল চামচ

প্যাপরিকা পাউডার- ১ চা চামচ

চিলি সস- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

মাখন- দেড় থেকে দুই টেবিল চামচ

প্রণালী

প্রথমে একটি পাত্রে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর মাখন হালকা গলিয়ে নিয়ে সেই মিশ্রণে যোগ করুন। সব কিছু ভালোভাবে নেড়ে নিলেই সসের ঘনত্ব ও স্বাদ হবে একেবারে বাজারের বারবিকিউ সসের মতো। ঠাণ্ডা হলে বায়ুরোধী পাত্রে রেখে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন।