নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

ছবিঃ সংগৃহীত।

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে যৌথবাহিনীর অভিযানে ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সৈয়দ রাকিবুল ইসলাম ওরফে মিশান মীর (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিশান মীর ওই গ্রামের হোসেন মীরের ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে শর্টগানের ২ রাউন্ড গুলি, ১০টি চাপাতি, ২টি হাসুয়া, ৪টি বড় ছুরি, ৫টি ফলা, ৪টি ঢাল, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদাসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।