ব্যতিক্রমী ‘শিশুবরণ’ উৎসবে আনন্দে মাতল খুদে শিক্ষার্থীরা

ব্যতিক্রমী ‘শিশুবরণ’ উৎসবে আনন্দে মাতল খুদে শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

স্কুল জীবনের প্রথম দিনটিকে শিশুদের কাছে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে মেহেরপুরের চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী ‘শিশুবরণ’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর উদ্যোগে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় বুধবার (২১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও মানব উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবের দ্বিতীয় পর্বে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের নাচ ও গান অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।