বাগেরহাটের চারটি আসনে ২৩ প্রার্থীর প্রতিক বরাদ্দ সম্পন্ন
ফাইল ছবি
বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীর আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে নমুনা প্রতিক হস্তান্তর করা হয়।
বরাদ্দ অনুযায়ী, বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলীয় সাবেক এমপি এম.এ.এইচ. সেলিম ঘোড়া প্রতিক পেয়েছেন। বাগেরহাট-১ আসনের অন্য স্বতন্ত্র বিএনপি নেতা প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ফুটবল প্রতিক এবং বাগেরহাট-৪ আসনের বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতিক পেয়েছেন।
বাগেরহাট-১ আসনে বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি’র গোলাম সরোয়ার ও মুসলিম লীগের এমডি শামসুল হক তাদের দলীয় প্রতিক পেয়েছেন।
বাগেরহাট-২ আসনে বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মনজুরুল হক রাহাদ ও ইসলামী আন্দোলনের অ্যাড. আতিয়ার রহমান, বাগেরহাট-৩ আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের এ্যাড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলনের জিল্লুর রহমান ও জাসদের মো. হাবিবুর রহমান মাস্টার, এবং বাগেরহাট-৪ আসনে বিএনপির সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলনের ওমর ফারুক, জাসদের মো. আ. লতিফ খান ও জাতীয় পার্টি-জেপি’র সাজন কুমার মিস্ত্রির মধ্যে তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে পরিবেশবান্ধব প্রচারণার আহ্বান জানিয়েছেন।