বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন :আট লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন :আট লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

সংগ্রহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং আরেকজনকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযানে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এল. এম. কায়সার এবং শাহরিয়ার হাসান খানসহ নৌ-পুলিশের একটি টিম এবং বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে হুমায়ূন কবিরকে (৩২) মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই আইনে অপর অভিযুক্ত কাশেম মিয়াকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

পরে দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবিরকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। জরিমানার ৮ লাখ টাকা পরিশোধ করার পর কাশেম মিয়াকে মুক্তি দেওয়া হয়।