ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ৩

ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ৩

ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ৩।। ছবিঃ সংগৃহীত

​ফেনীর ফুলগাজীতে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ তিনজনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​ফুলগাজী থানার সেকেন্ড অফিসার মোঃ হোসেন জানান, পুলিশের কাছে তথ্য ছিল যে ভারত সীমান্ত হয়ে একটি বড় ওষুধের চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আনন্দপুর এলাকায় অবস্থান নেয়। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন

​"সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ওষুধের কারণে জনস্বাস্থ্য যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি সরকারও রাজস্ব হারায়। মাদকের পাশাপাশি যেকোনো ধরণের অবৈধ পণ্য পাচার রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

​উদ্ধারকৃত ওষুধগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে আটককৃত তিনজনে ফুলগাজী উপজেলার বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।