সহজে ব্রকলির পাকোড়া বানানোর উপায়
ফাইল ছবি
শীতের সবজি ব্রকলি দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু পাকোড়া। অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তা। জেনে নিন রেসিপি।
উপকরণ
ব্রকলি: ১টি
বেসন: ১ কাপ
কর্নফ্লাওয়ার: ১ কাপ
ডিম: ১টি
আদা বাটা: ১ চা-চামচ
রসুন বাটা: ১ চা-চামচ
হলুদ গুঁড়া: ১ চা-চামচ
মরিচ গুঁড়া: ১ চা-চামচ
ধনেপাতা কুচি: পরিমাণ মতো
জিরা গুঁড়া: ১ চা-চামচ
গরম মসলা: ১ চা-চামচ
কাশ্মীরী মরিচ গুঁড়া: ১ চা-চামচ
চিনি ও লবণ: স্বাদমতো
বেকিং পাউডার: ১ চা-চামচ
বিট লবণ: সামান্য পরিমাণ
হিং: আধা চামচ
কালিজিরা: ১ চা-চামচ
প্রথম ধাপ
ব্রকলি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ফুটন্ত পানিতে বেকিং পাউডার সামান্য দিয়ে ব্রকলি ৫ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেটার তৈরি করে ১ ঘণ্টা ঢাকনাসহ রেখে দিন। পরে সেদ্ধ ব্রকলি বেটারে ডুবিয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন।
এবার পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে বিট লবণ ছিটিয়ে পরিবেশন করুন।