মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ফাইল ছবি
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাইদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মোল্লার ছেলে।
শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজার এলাকায় সড়কের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ আইয়ুব আলী।