বলিউড অভিনেতা কামাল খান গ্রেপ্তার

বলিউড অভিনেতা কামাল খান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কামাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে কেআরকে-কে ওশিওয়ারা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, জেরার মুখে অভিনেতা দোষ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার লাইসেন্সকৃত বন্দুক থেকেই এই গুলি চালানো হয়েছিল।

পুলিশ ইতোমধ্যেই তার বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। 

ওশিওয়ারা থানার এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেআরকে নিজের বয়ানে গুলি চালানোর দায় স্বীকার করেছেন। তার বন্দুকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নথিপত্র তৈরির কাজ চলছে।

আজ শনিবার ভোরের মধ্যেই অভিনেতার আনুষ্ঠানিক গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পুলিশ জানায়। কেন তিনি হঠাৎ এই গুলিবর্ষণ করলেন, তা নিয়ে এখনো তদন্ত চলছে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেতার এমন কর্মকাণ্ডে বলিউডে নতুন করে শোরগোল শুরু হয়েছে।